বাসস
  ২৬ মার্চ ২০২৬, ১৪:১২
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৪:২৭

পিরোজপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

ছবি : বাসস

পিরোজপুর, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : যথাযোগ্য মর্যাদায় জেলায় আজ উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।

আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের ভাগীরথি চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। 

পরে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দীকী, জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন ও জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
‎‎
এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর প্রেসক্লাব, জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি মহিলা কলেজ, সড়ক বিভাগ, এলজিইডি, গণপূর্ত বিভাগ ও জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
‎‎
সকাল ৮টায় জেলা স্টেডিয়াম মাঠে পুলিশ বাহিনীসহ অন্যান্য বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।