বাসস
  ২২ আগস্ট ২০২৬, ২০:৫১

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭০২ জন 

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭০২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে আজ শনিবার পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, খুলনা বিভাগে ১১৪ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, রংপুর বিভাগে ১৫ জন এবং বরিশাল বিভাগে ১১৫ জন রয়েছেন।

চলতি বছরের ২২ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৯০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০২ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ২৬ হাজার ১০১ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

দেশে ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।