শিরোনাম

ঢাকা, ২২ জুলাই, ২০২৬ (বাসস): পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটির (পিএনএসবি) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট এর শিশু নেফ্রোলজি বিভাগের প্রফেসর (অধ্যাপক) ডা. শিরিন আফরোজ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির শিশু নেফ্রোলজি বিভাগের এসোসিয়েট প্রফেসর (সহযোগী অধ্যাপক) ডা. সৈয়দ সাইমুল হক।
পিএনএসবি’র দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ডা. আমিনা আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ১৯ জুলাই (রোববার)বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর শহীদ আবু সাঈদ কনভেনশন হলে সোসাইটির কার্যনির্বাহী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশে শিশু কিডনি রোগীদের চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং এ সংক্রান্ত গবেষণামূলক কার্যক্রমকে আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেছেন।