বাসস
  ০৮ জুলাই ২০২৬, ১৬:২৪

হাম আক্রান্ত সন্দেহে আরও ৩ জনের মৃত্যু

ঢাকা, ৮ জুলাই, ২০২৬ (বাসস) : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ৯০২ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৭৯৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৮ জুলাই  পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ১৮০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৭০ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ হাজার ২৭০ জন।

একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭ হাজার ৬২৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে ৩ জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৮ জুলাই  পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।