শিরোনাম

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস): দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রয়েছেন বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) আটজন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়জন, সিলেট বিভাগে দুইজন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২১ জন ।
গত ২৪ ঘণ্টায় ১৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৬৭৬ জন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৬ জন। এর মধ্যে ৬১.৫ শতাংশ পুরুষ ও ৩৮.৫ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।