বাসস
  ০৫ জুলাই ২০২৬, ১৬:২৯

হাম আক্রান্ত সন্দেহে আরো ৭ জনের মৃত্যু

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ (বাসস) : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে আরো সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯২৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ জুলাই  পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬১৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২ হাজার ৬৩২ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮ হাজার ৮৪৪ জন।

একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৫ হাজার ১২২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে ৭ জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে ৬৪৫ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।