বাসস
  ২৫ জুন ২০২৬, ১৯:২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

ঢাকা, ২৫ জুন, ২০২৬ (বাসস) : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৯৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৬ হাজার ৬৫৩ জন। এ সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫২জন এবং গত ১৫ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৪৪২ জন।

গত ১৫ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮০ হাজার ৪৯৭ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৬ হাজার ৭৮৮ জন।

গত ১৫ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।