শিরোনাম

ঢাকা, ২১ জুন, ২০২৬ (বাসস) : গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১ জন। গত ১৫ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯২ হাজার ৭৯০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬২ জন এবং গত ১৫ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ১১ জন।
গত ১৫ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬ হাজার ৮৫৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭২ হাজার ৮৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় তিনজনসহ ১৫ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত সন্দেহজনক হামে ৫৮৭ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।