বাসস
  ২৭ মে ২০২৬, ১৯:৪২

বিএমইউ’র বহির্বিভাগ ৩০ মে খোলা থাকবে

ঢাকা, ২৭ মে, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদ-উল-আজহার ছুটির মাঝে রোগীদের সেবা দানের স্বার্থে আগামী ৩০ মে শনিবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগ খোলা থাকবে।

বিএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এ সময়ে ৩০ মে বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম সফল করার জন্য বিএমইউ’র প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া প্রচলিত নিয়মে ইনডোর ও জরুরি বিভাগসমূহ খোলা রয়েছে।

আজ বিএমইউ’র  বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২-এ আজ ২৭ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা ছিল। 

এ সময় সম্মানিত চিকিৎসকবৃন্দ প্রায় ২০০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। 

বুধবার চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। 

এ সময় বিএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান ও সহকারী প্রক্টর ডা. শাহরিয়ার শামস লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।