বাসস
  ১৭ মে ২০২৬, ২১:৪৯

নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক হলেন ডা. নুরুজ্জামান খান

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস) : ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিনস) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. নুরুজ্জামান খান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগ থেকে আজ রোববার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

ডা. নুরুজ্জামান খান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান (কোড: ৪৩৩৮২), যিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকায় নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন, তাকে পরিচালক কাম অধ্যাপক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, ঢাকায় পদায়ন করা হলো।’

এ ছাড়া যোগদানের পূর্বে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজ থেকে ‘মুভ আউট’ এবং নতুন কর্মস্থলে যোগদানের পর ‘মুভ ইন’ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।