বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৯:৫৬

এমবিবিএস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ৩ মে

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস): ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিকৃত প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ৩ মে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ওই দিন সকাল ৯টায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করা হবে। এ সময় দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং নবীন শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনলাইনের মাধ্যমে এতে যুক্ত থাকবেন।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১৪ ডিসেম্বর ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তি কার্যক্রম শুরু হয় ৩০ ডিসেম্বর থেকে।