কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর
অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর
বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে : আইনমন্ত্রী
বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে : আইনমন্ত্রী
২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী
২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী
অক্টোবরে সাশ্রয়ী স্মার্টফোনের স্থানীয় উৎপাদন শুরু : প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : দেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার থেকে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস গণনা শুরু হবে।  এরই পরিপ্রেক্ষিতে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। আজ শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি। এ সভায়, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের মুখ্য বার্তা সম্পাদক মো. কামরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির বিশেষ অভিযানে ১৫০০ কর্মী মাঠে
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির বিশেষ অভিযানে ১৫০০ কর্মী মাঠে
এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু
এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং 
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং 
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। শনিবার তিনি সেখানে পৌঁছান বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর বার্তা সংস্থা এএফপি’র। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ‘স্থানীয় সময় আজ দুপুরে প্রেসিডেন্ট সি চিন পিং বিশেষ বিমানে নয়াদিল্লিতে পৌঁছেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিনি ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নেবেন।’
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী 
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী 
ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
এজেন্ট ব্যাংকিংয়ে হিসাব বেড়ে ২৭.২২ মিলিয়ন
এজেন্ট ব্যাংকিংয়ে হিসাব বেড়ে ২৭.২২ মিলিয়ন
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে খোলা হিসাবের সংখ্যা ২০২৬ সালের জুন শেষে বেড়ে ২৭.২২ মিলিয়নে দাঁড়িয়েছে। আগের প্রান্তিকের তুলনায় এই সংখ্যা ২ দশমিক ৭৭ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ‘এজেন্ট ব্যাংকিংয়ের ত্রৈমাসিক প্রতিবেদন, এপ্রিল-জুন ২০২৬’ থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত ৩০টি ব্যাংক ১৫ হাজার ৪২৪ জন এজেন্টের মাধ্যমে পরিচালিত ২০ হাজার ৫৯৭টি আউটলেটের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছিল। এ সময়ে এজেন্টের সংখ্যা ১ দশমিক ৫৮ শতাংশ এবং আউটলেটের সংখ্যা ১ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। মোট ২ কোটি ৭২ লাখ ২৪ হাজার ২৫৬টি এজেন্ট ব্যাংকিং হিসাবের মধ্যে ১ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৯১৮টি বা প্রায় ৫০ শতাংশ হিসাব নারীদের। আর ২ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৭৫৫টি হিসাব বা ৮৫ শতাংশ হিসাব গ্রামীণ এলাকার গ্রাহকদের। প্রতিবেদনে বলা হয়, এজেন্ট ব্যাংকিং হিসাবের ক্রমবর্ধমান সংখ্যা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এ সেবার চাহিদা বৃদ্ধির প্রতিফলন। প্রান্তিকে নারী গ্রাহকদের হিসাব ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে, যা পুরুষ গ্রাহকদের হিসাব বৃদ্ধির তুলনায় বেশি। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমানতও ধারাবাহিকভাবে বেড়েছে। জুন শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সংগৃহীত মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫১৯,০৭২.৯২ মিলিয়ন টাকা। আগের প্রান্তিকের তুলনায় এ আমানত ১ দশমিক ৯৬ শতাংশ এবং এক বছর আগের তুলনায় ১৩ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণে আরও শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। জুন শেষে মোট ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ৪০৮,৭০৩.৯৭ মিলিয়ন টাকা। আগের প্রান্তিকের তুলনায় ঋণ বিতরণ বেড়েছে ৮ দশমিক ২৬ শতাংশ এবং এক বছরের ব্যবধানে বেড়েছে ৪০ দশমিক ৮৯ শতাংশ। জুনে এজেন্ট ব্যাংকিংয়ের ঋণ-আমানত অনুপাত বেড়ে ৭৮ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৭৪ দশমিক ১৬ শতাংশ। এতে এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ঋণ বিতরণের গতি বাড়ার বিষয়টি প্রতিফলিত হয়েছে। এজেন্ট ব্যাংকিংয়ে যুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৩টি ব্যাংক ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ করা মোট ঋণের ৬৪ দশমিক ১৭ শতাংশ বা ২৬২,২৬৩.৯৯ মিলিয়ন টাকা পেয়েছেন গ্রামীণ এলাকার গ্রাহকরা। তবে নারীরা পেয়েছেন মাত্র ৫২,০০২.০৬ মিলিয়ন টাকা বা মোট ঋণের ১২ দশমিক ৭২ শতাংশ। এতে নারীদের ঋণপ্রাপ্তির সুযোগ আরও বাড়ানোর যথেষ্ট অবকাশ রয়েছে বলে প্রতিবেদনে প্রতীয়মান হয়েছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে আসা রেমিট্যান্স বিতরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রয়েছে। জুন শেষে এজেন্টদের মাধ্যমে বিতরণ করা মোট অভ্যন্তরীণ রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২,১৪৯.০৪১ মিলিয়ন টাকা। আগের প্রান্তিকের তুলনায় এ পরিমাণ ১ দশমিক ৭৬ শতাংশ এবং এক বছরের ব্যবধানে ১৬ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ করা মোট রেমিট্যান্সের ৯০ দশমিক ৪৪ শতাংশ পেয়েছেন গ্রামীণ এলাকার সুবিধাভোগীরা। এতে দেশের বড় শহরগুলোর বাইরে বসবাসকারী মানুষের কাছে রেমিট্যান্স পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিংয়ের গুরুত্ব স্পষ্ট হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে গ্রামীণ এলাকার ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে এজেন্ট ব্যাংকিং আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এজেন্ট ব্যাংকিংয়ের ঋণ-আমানত অনুপাত বৃদ্ধির ফলে এজেন্ট আউটলেটের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) এবং নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়নে ব্যাংকগুলোকে উৎসাহিত করছে। এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তা হিসেবেও নারীদের অংশগ্রহণ বাড়ছে। ২০২৬ সালের জুন পর্যন্ত ২৮টি ব্যাংক ১ হাজার ৭৭৬ জন নারী উদ্যোক্তার মালিকানাধীন ২ হাজার ১০৬টি আউটলেটের মাধ্যমে সেবা দিচ্ছিল। প্রতিবেদনে বলা হয়, নারী উদ্যোক্তাদের মালিকানাধীন আউটলেটগুলো দেশের মোট এজেন্ট ব্যাংকিং আউটলেটের ১০ দশমিক ২২ শতাংশ। এসব আউটলেটে ২৩ লাখ ৪০ হাজার হিসাব রয়েছে। এর মধ্যে ১৯ লাখ ৪০ হাজার হিসাব গ্রামীণ এলাকার গ্রাহকদের। বাংলাদেশে ব্যাংক ২০১৩ সালে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা চালু হয়। ভৌগোলিকভাবে দুর্গম এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার বিকল্প মাধ্যম হিসেবে এ ব্যবস্থা চালু করা হয়। এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকরা আমানত, ঋণ, রেমিট্যান্স, বিভিন্ন ধরনের বিল পরিশোধ এবং সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা গ্রহণ করতে পারেন।
মিলানের ‘রেডি টু শো’ মেলায় বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠানের অংশগ্রহণ
মিলানের ‘রেডি টু শো’ মেলায় বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠানের অংশগ্রহণ
সরকারি ক্রয় আইন ও ই-জিপি নিয়ে বিসিআইয়ের প্রশিক্ষণ
সরকারি ক্রয় আইন ও ই-জিপি নিয়ে বিসিআইয়ের প্রশিক্ষণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির বিশেষ অভিযানে ১৫০০ কর্মী মাঠে
কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার
এজেন্ট ব্যাংকিংয়ে হিসাব বেড়ে ২৭.২২ মিলিয়ন
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনকে উদ্ধার
সার সঙ্কট নেই, কেউ মজুদ করবেন না : এমপি ওয়াহাব
এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু
নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় সরকারের দায়বদ্ধতা তৈরি হয়েছে : আমান
অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর
আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজিত হবে
১০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনকে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনকে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে।  আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সদর উপজেলার বাখরআলী ঘাট থেকে ১টি নৌকাযোগে জহরপুর ক্যাম্পে এবং অত্র ইউপির ৮ নম্বর ওয়ার্ড এলাকায় আসছিল ১১ বা ১২ জনের একটি দল।  এই সময় নৌকাটি ডুবে যায়। পরে সাঁতার কেটে একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি ১০ বা ১১ জন ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় প্রবেশ করলে তাদেরকে খান্দুয়া ক্যাম্প বিএসএফ উদ্ধার করে। তারা এখন ভারতের বিএসএফ এর কাছে আছে বলে শুনেছি। এই নৌকায় নারী পুরুষ ও শিশু ছিল বলেও জানা গেছে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বাসসকে বলেন, পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ এর খান্দুয়া ক্যাম্পের সদস্যরা। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। যারা উদ্ধার হয়েছে তাদের ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
সার সঙ্কট নেই, কেউ মজুদ করবেন না : এমপি ওয়াহাব
সার সঙ্কট নেই, কেউ মজুদ করবেন না : এমপি ওয়াহাব
মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিসিকের পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিসিকের পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
সারা বছর খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ মাউশির
সারা বছর খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ মাউশির
জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষণা
জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক আলোচনা সভা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক আলোচনা সভা
সংসদে রুমিন ফারহানার ছড়ানো তথ্য বিভ্রান্তিকর : বাংলাফ্যাক্ট
সংসদে রুমিন ফারহানার ছড়ানো তথ্য বিভ্রান্তিকর : বাংলাফ্যাক্ট
এআই ছবি ছড়িয়ে অভিনেত্রী বাঁধন বিষয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
এআই ছবি ছড়িয়ে অভিনেত্রী বাঁধন বিষয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
পুরোনো ভিডিও ছড়িয়ে প্রতিমন্ত্রী নুরুল হকের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
পুরোনো ভিডিও ছড়িয়ে প্রতিমন্ত্রী নুরুল হকের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
ভিন্ন ভিন্ন ঘটনায় সত্য আড়াল করে বাংলাদেশ বিরোধী অপপ্রচার সনাক্ত : বাংলাফ্যাক্ট
ভিন্ন ভিন্ন ঘটনায় সত্য আড়াল করে বাংলাদেশ বিরোধী অপপ্রচার সনাক্ত : বাংলাফ্যাক্ট
আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজিত হবে
আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজিত হবে
আগামী বছর নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী বাংলাদেশ
আগামী বছর নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী বাংলাদেশ
নাটোরে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা শুরু
নাটোরে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা শুরু
দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি ভারত-আফগানিস্তান
দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি ভারত-আফগানিস্তান
দ্বিতীয়বারের মত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
দ্বিতীয়বারের মত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ইনাকি উইলিয়ামস
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ইনাকি উইলিয়ামস
সাউদির বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন রাজাউল্লাহ
সাউদির বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন রাজাউল্লাহ

নামাজের ওয়াক্ত শুরু

তারিখ : ১২ সেপ্টেম্বর, ২০২৬
নজরুল স্মরণে শিল্পকলায় ২ দিনব্যাপী নজরুল নৃত্য উৎসব আজ
নজরুল স্মরণে শিল্পকলায় ২ দিনব্যাপী নজরুল নৃত্য উৎসব আজ
শিল্পকলায় ‘নজরুল নৃত্য উৎসব ’ ১২ ও ১৩ সেপ্টেম্বর
শিল্পকলায় ‘নজরুল নৃত্য উৎসব ’ ১২ ও ১৩ সেপ্টেম্বর
শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু
শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু
কুড়িগ্রামে নজরুল : স্মৃতিময় ধরলার তীর
কুড়িগ্রামে নজরুল : স্মৃতিময় ধরলার তীর
২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী
২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী
বাতের কষ্টে ভুগছেন দেশের ৩০ শতাংশ মানুষ
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৫৬ জন
সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকের ভিড়
সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকের ভিড়
রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা আগামী মাসে শুরু 
অক্টোবরে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে অংশ নেবে ২০টির অধিক দেশ
সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম গঠন
সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম গঠন
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর চারা উৎপাদনে আগ্রহ বেড়েছে কৃষকদের
সার নিয়ে অনিয়ম-কারসাজি সহ্য করা হবে না : বিএফএ