বাসস
  ২২ জুলাই ২০২৬, ২৩:৩৮

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

ঢাকা, ২২ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

আজ ব্যাংকের (বিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ গণনা পদ্ধতি অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার।