বাসস
  ২২ জুলাই ২০২৬, ১৪:৪৪

জুনে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি নেমেছে ২.৬ শতাংশে

ঢাকা, ২২ জুলাই, ২০২৬ (বাসস) : যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়েও বেশি কমেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুন মাসে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি নেমে এসেছে ২.৬ শতাংশে। 

জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় গত মাসে যুক্তরাজ্যের বার্ষিক মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়েও বেশি হারে কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর বুধবার প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, জুন পর্যন্ত বিগত ১২ মাসে ভোক্তা মূল্য সূচক দাঁড়িয়েছে ২.৬ শতাংশে। এর আগে মে মাসে এই হার ছিল ২.৮ শতাংশ।

অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল, জুন মাসে মূল্যস্ফীতি কমে ২.৭ শতাংশে দাঁড়াবে। তবে বাস্তবে তা আরও কমেছে।

মূল্যস্ফীতির এই হ্রাস দেশটির নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের জন্য একটি স্বস্তির বিষয়।