শিরোনাম

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের পাশাপাশি সবকটি মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। দিনশেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯৮ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার মোট ৩৯৩টি কোম্পানির ৪৫ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার ৯৪৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১২৯ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ২১৮ টাকা।
এদিন ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২০ দশমিক শূন্য শূন্য পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৩ দশমিক ৯৪ পয়েন্টে উন্নীত হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯৪টির শেয়ারের দাম বেড়েছে, ৫৮টির কমেছে এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ কুইন সাউথ টেক্সটাইল, মালেক স্পিনিং, লংকাবাংলা ফাইন্যান্স, আইপিডিসি, ড্রাগন সোয়েটার, টেকনোড্রাগ, এনসিসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইভিন্স টেক্সটাইল এবং সিটি ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ন্যাশনাল পলিমার, আইএফআইসি প্রথম মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, কুইন সাউথ টেক্সটাইল, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড ফাইন্যান্স, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, প্রথম জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড এবং এবিবি প্রথম মিউচুয়াল ফান্ড।
অন্যদিকে, দরপতনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ইসলামী ইন্স্যুরেন্স, এসিআই ফর্মুলেশনস, সিএসই টেক্সটাইল, টেকনোড্রাগ, ফার কেমিক্যাল, মালেক স্পিনিং, অলটেক ইন্ডাস্ট্রিজ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আমান কটন এবং নিউলাইন ক্লথিং।