বাসস
  ১৬ জুলাই ২০২৬, ২১:৩৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৬৬ বিলিয়ন ডলার

ঢাকা,  ১৬ জুলাই, ২০২৬ (বাসস) : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার।

আজ বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য জানিয়েছেন।