বাসস
  ১৬ জুলাই ২০২৬, ১৬:১৯

ডিএসই’র সব সূচক নিম্নমুখী, লেনদেন ১,১১৮ কোটি টাকা

ঢাকা, ১৬ জুলাই, ২০২৬ (বাসস): সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে| এদিন প্রধান মূল্যসূচকসহ সব সূচক কমেছে| 

ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট ৪৯৫টি কোম্পানির ৩৩ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ৪৪৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে| এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ কোটি ২৪ লাখ ৭৩ হাজার ৭৬২ টাকা| 

দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২৫ দশমিক ৯২ পয়েন্ট কমে ৫ হাজার ৯০০ দশমিক ৩৬ পয়েন্টে নেমে আসে| ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ২৮ পয়েন্ট কমে ২ হাজার ২২৭ দশমিক ৬৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ২ দশমিক ০৮ পয়েন্ট কমে ১ হাজার ২০৬ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করে|

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৩টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ২৪০টির কমেছে এবং ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে|

লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো— টেকনো ড্রাগ, সামিট অ্যালায়েন্স পোর্ট, মালেক স্পিনিং, ফারইস্ট নিটিং, তৌফিকা ফুড, লাফার্জহোলসিম বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, বিএসসি, সিটি ব্যাংক এবং নাভানা ফার্মাসিউটিক্যালস|

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো— টেকনো ড্রাগ, ফার কেমিক্যাল, এআইবিবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, অগ্নি সিস্টেমস, অ্যা¤ি^ ফার্মা, এমএল ডাইং, সিলকো ফার্মা, এপেক্স ট্যানারি, আমান ফিড এবং মীর আখতার|

অন্যদিকে দর পতনের শীর্ষ ১০ কোম্পানি হলো— উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, বিআইএফসি, জিলবাংলা সুগার, জিকিউ বলপেন, সেনা ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট, সোনারবাংলা ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড এবং সিএনএ টেক্সটাইলস|