বাসস
  ১৫ জুলাই ২০২৬, ১৮:২০

ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি, লেনদেন ছাড়াল ১ হাজার ৫১৫ কোটি টাকা

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস): দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ১ হাজার ৫১৫ কোটি ৯১ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইর বাজার পরিসংখ্যান অনুযায়ী, মোট ৪০০টি প্রতিষ্ঠানের ৪১ কোটি ৭১ লাখ ১৪ হাজার ৫৩১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে।

দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৫ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২৬ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪২ দশমিক ৯০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৮ দশমিক ৯৪ পয়েন্টে উন্নীত হয়েছে।

তবে সূচক বাড়লেও দরপতনের প্রাধান্য ছিল বাজারে। লেনদেনে অংশ নেওয়া ৪০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে, ২১৮টির কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষে ১০ প্রতিষ্ঠানের মধ্যে ছিল বিএসআরএম স্টিলস, ব্র্যাক ব্যাংক, মালেক স্পিনিং, লাফার্জহোলসিম বাংলাদেশ, বিএসসি, এসিআই ফর্মুলেশনস, রবি আজিয়াটা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম এবং সিটি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ছিল আমান ফিড, এপেক্স ট্যানারি, ফার কেমিক্যাল, জিকিউ বলপেন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, আল-হাজ টেক্সটাইল, বিএসআরএম স্টিলস, ফু-ওয়াং সিরামিক, সিলভা ফার্মাসিউটিক্যালস এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স।

অন্যদিকে, দর কমার শীর্ষে ১০ প্রতিষ্ঠানের মধ্যে ছিল ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, মেঘনা ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড-১, সানলাইফ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।

ক্যাটাগরি ভিত্তিতে  বাজারের ‘এ’ ক্যাটাগরিতে লেনদেনে অংশ নেওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির শেয়ারদর বেড়েছে, ১০০টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।

‘বি’ ক্যাটাগরির ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টির দর বেড়েছে, ৫৭টির কমেছে এবং তিনটির দর অপরিবর্তিত ছিল।

‘এন’ ক্যাটাগরির একমাত্র লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

‘জেড’ ক্যাটাগরির ১২১টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির দর বেড়েছে, ৬০টির কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে, মিউচুয়াল ফান্ড খাতে লেনদেনে অংশ নেওয়া ৩৪টি ফান্ডের মধ্যে ১৮টির ইউনিটদর বেড়েছে, চারটির কমেছে এবং ১২টির দর অপরিবর্তিত ছিল।

করপোরেট বন্ড খাতে লেনদেন হওয়া পাঁচটি বন্ডের মধ্যে দু’টির দাম বেড়েছে, দু’টির কমেছে এবং একটি অপরিবর্তিত রয়েছে।

সরকারি সিকিউরিটিজ (জি-সেক) খাতে লেনদেন হওয়া আটটি ইস্যুর মধ্যে দু’টির দাম বেড়েছে, ছয়টির কমেছে। কোনো ইস্যুর দর অপরিবর্তিত ছিল না।