শিরোনাম

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : চলতি বছরের জুন মাসে চীনের খুচরা বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ বেড়েছে। বুধবার প্রকাশিত সরকারি তথ্যে এ খবর জানানো হয়েছে।
গত ২০২২ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো চীনের খুচরা বিক্রিতে বার্ষিক ভিত্তিতে প্রবৃদ্ধি দেখা গেল। আগের মাসের তুলনায় জুনে খুচরা বিক্রি বাড়ায় দেশটির নেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন। কারণ, দীর্ঘদিন ধরে দুর্বল অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড মোকাবিলা করছে চীন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী জানা গেছে, মে মাসে খুচরা বিক্রি ০ দশমিক ৬ শতাংশ কমে গিয়েছিল। সেই তুলনায় জুনের এই প্রবৃদ্ধি উল্লেখযোগ্য উন্নতি।
এদিকে জুন মাসে চীনের শিল্প উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এই প্রবৃদ্ধি ব্লুমবার্গের পূর্বাভাস দেওয়া ৪ দশমিক ৬ শতাংশের চেয়েও বেশি।