বাসস
  ১৪ জুলাই ২০২৬, ১১:২৭

জুন মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি বেড়েছে ১৩.৯ শতাংশ

ঢাকা, ১৪ জুলাই, ২০২৬ (বাসস): যুক্তরাষ্ট্রে গত জুন মাসে চীনের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৯ শতাংশ বেড়েছে। চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী এ তথ্য জানা গেছে। 

বাণিজ্যিক সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা চললেও বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে বাণিজ্য বিরোধ এখনও অব্যাহত রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে চীনের পণ্য রপ্তানির পরিমাণ ৪৩ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ২৮ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে ।