বাসস
  ০৮ জুলাই ২০২৬, ১৭:১৮

ডিএসইতে আজ সূচক ও লেনেদেন দু’টোই কমেছে

ঢাকা, ৮ জুলাই, ২০২৬ (বাসস): ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ অধিকাংশ সূচক কমেছে। এছাড়া লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কিছুটা কমে ১ হাজার ১৫৬ কোটি ১১ লাখ ৭১ হাজার ৭৫৩ টাকা দাঁড়িয়েছে। গতকাল এ লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ৩৮৮ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৩৯৯ টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির ৪০ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার ৮৩৬টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ১৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির শেয়ার দর।

দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১১ দশমিক ০০ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭০ দশমিক ২৭ পয়েন্টে নেমে আসে। ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ১৬৯ দশমিক ২৪ পয়েন্টে। তবে ডিএসইএস বা শরিয়াহভিত্তিক সূচক ১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ দশমিক ৬৩ পয়েন্টে উন্নীত হয়।

লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— মজলেক স্পিনিং, ব্র্যাক ব্যাংক, সি পার্ল, আইপিডিসি, ইস্টার্ন হাউজিং, ডমিনেজ স্টিল, ফারইস্ট নিটিং, ড্রাগন সোয়েটার, আইটিসি এবং সামিট অ্যালায়েন্স পোর্ট।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি ছিল— সি পার্ল, জেনেক্স ইনফোসিস, সাফকো ইন্ডাস্ট্রিজ, এমএল ডাইং, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, ইউনিক হোটেল, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এপেক্স ফুডস এবং ফারইস্ট নিটিং।

অন্যদিকে দর পতনের শীর্ষ ১০ কোম্পানি ছিল— ইনটেক লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, অ্যাটলাস বাংলাদেশ, ফ্যামিলি টেক্স, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, সোনারগাঁও টেক্সটাইল, ইস্টার্ন কেবলস, সিঙ্গার বাংলাদেশ এবং আইবিবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।