শিরোনাম

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩৮৮ কোটি টাকার বেশি।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন মোট ৩৯০টি কোম্পানির ৪৫ কোটি ২২ লাখ ৯৬ হাজার ১০৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। দিনশেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৩৮৮ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৩৯৯ টাকা।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৮ দশমিক ২৪ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮১ দশমিক ২৭ পয়েন্টে নেমে আসে। ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ১৮১ দশমিক ৮৫ পয়েন্টে। তবে ডিএসইএস বা শরিয়াহভিত্তিক সূচক ১ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৪ দশমিক ৮৮ পয়েন্টে উন্নীত হয়।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ১৮০টির কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি ছিল বেক্সিমকো ফার্মা, মালেক স্পিনিং, ব্র্যাক ব্যাংক, এপেক্স স্পিনিং, আইটিসি, সিমটেক্স, ড্রাগন সোয়েটার, বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি এবং সামিট অ্যালায়েন্স পোর্ট।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তসরিফা ইন্ডাস্ট্রিজ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১ এবং সার্প ইন্ডাস্ট্রিজ।
অন্যদিকে দরপতনের শীর্ষে ছিল ইন্টারন্যাশনাল লিজিং, ফনিক্স ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, পিপলস লিজিং, মাইডাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, জেনেক্স ইনফোসিস, জেনারেশন নেক্সট, তুংহাই নিটিং এবং এমএল ডাইং।