বাসস
  ০৬ জুলাই ২০২৬, ২০:১৩

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

ঢাকা, ৬ জুলাই, ২০২৬ (বাসস): দেশের শীর্ষ পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বগতির পাশাপাশি লেনদেনও বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট ৩৯২টি কোম্পানির ৪৪ কোটি ৮৩ লাখ ১৯ হাজার ৭৯৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৬০৩ টাকা।

দিন শেষে, ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১২ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৯৯ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ১ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯২ দশমিক ৫৩ পয়েন্টে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৩ দশমিক ০১ পয়েন্টে উন্নীত হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৬টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ১৫৫টির কমেছে এবং ৭১টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি ছিল- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট, ড্রাগন সোয়েটার, আইটিসি, সি পার্ল, এশিয়াটিক ল্যাব, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং জেনেক্স ইনফোসিস।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি ছিল- ড্রাগন সোয়েটার, সি পার্ল, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ড, এশিয়াটিক ল্যাব, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার, জিপিএইচ ইস্পাত, এসিবি প্রথম মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। 

অন্যদিকে, দরপতনের শীর্ষ ১০ কোম্পানি ছিল- বিআইএফসি, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, রহিমা ফুড, প্রাইম ফাইন্যান্স, ন্যাশনাল ফিডস এবং বেক্সিমকো লিমিটেড।