বাসস
  ০৫ জুলাই ২০২৬, ২০:২৪

ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন ১,৫৩০ কোটি টাকা

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ (বাসস) : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইতে ১ হাজার ৫৩০ কোটি ৭ লাখ ৮৪ হাজার ৯৮৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন মোট ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৪৫ কোটি ৯৯ লাখ ৪২ হাজার ৩৪৭টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়।

লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৪৩ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮৭ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ২৯ দশমিক ৩১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ১৯১ দশমিক ৩৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৯ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৮ দশমিক ১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনভর লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৭টির শেয়ারের দাম বেড়েছে, ১৫৩টির কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেন মূল্যের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানি হলোÑ মালেক স্পিনিং, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, বিএসসি, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইটিসি, ফার ইস্ট নিটিং, শাহজিবাজার পাওয়ার এবং বিএসআরএম স্টিল।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ইউনিক হোটেল, ড্রাগন সোয়েটার, ফিনিক্স ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন কেবলস, ক্রাউন সিমেন্ট, এমএল ডাইং, বিএসসি, ন্যাশনাল হাউজিং এবং ওয়াটা কেমিক্যাল।

অন্যদিকে দর পতনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ফ্যামিলিটেক্স, খান ব্রাদার্স, জিল বাংলা সুগার, দুলামিয়া কটন, সাইফ পাওয়ারটেক, মিডাস ফাইন্যান্স, এসএপিপি ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস, প্রাইম ইন্স্যুরেন্স এবং প্রাইম টেক্সটাইল।