বাসস
  ২৯ জুন ২০২৬, ২১:৫৪

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

ঢাকা, ২৯ জুন, ২০২৬ (বাসস): জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিবকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তিনি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার এক প্রজ্ঞাপনে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

আহসান হাবিব বর্তমানে এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন আদেশ অনুযায়ী তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের পাশাপাশি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করবেন।