বাসস
  ২৬ জুন ২০২৬, ১৬:২১

জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় দরপতন

ঢাকা, ২৬ জুন, ২০২৬ (বাসস) : ওয়াল স্ট্রিটের প্রযুক্তি খাতের শেয়ার বিক্রির হিড়িকের পর শুক্রবার জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে তিন শতাংশেরও বেশি দরপতন হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

টোকিওর শেয়ারবাজার নিক্কেই ২২৫ সূচক ৩.২১ শতাংশ কমে গেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রধান সূচক বেঞ্চমার্ক ৩.৪৪ শতাংশ কমেছে।

এর ফলে বৈশ্বিক শেয়ারবাজারের ওঠানামার এক অস্থির সপ্তাহের শেষ দিকেও বড় ধরনের চাপ দেখা গেছে।