বাসস
  ২১ জুন ২০২৬, ১৯:৪৬
আপডেট : ২১ জুন ২০২৬, ২০:২০

ডিএসইতে ১ হাজার ২ কোটি টাকার বেশি লেনদেন

ঢাকা, ২১ জুন, ২০২৬ (বাসস): সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ২ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। তবে দিনশেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২১ দশমিক ৪৯ পয়েন্ট কমেছে।

এদিন লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৯৮টির শেয়ারদর কমেছে, বেড়েছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।

ডিএসই’র বাজার পরিসংখ্যান অনুযায়ী, এদিন মোট ২ লাখ ৫১ হাজার ৯৩৯টি ট্রেডের মাধ্যমে মোট ৩২ কোটি ৮৫ লাখ ৯২ হাজার ১২০টি শেয়ার ও ইউনিটের  হাত বদল হয়।  টাকার অঙ্কে এ লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৪৩৫ টাকা।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২১ দশমিক ৪৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬৩৯ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করে। তবে ডিএস-৩০ সূচক ২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৫ দশমিক ৫৪ পয়েন্টে উন্নীত হয়। অন্যদিকে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ১৪৮ দশমিক ৬৫ পয়েন্টে দাঁড়ায়।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইপিডিসি ফাইন্যান্স, রবি আজিয়াটা, এনসিসি ব্যাংক, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ এবং কেডিএস অ্যাকসেসরিজ।

দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ছিল প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, কেডিএস অ্যাকসেসরিজ, আইসিবি-অগ্রণী প্রথম মিউচ্যুয়াল ফান্ড, এমটিবি, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, সেনা ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস এবং বিডিকম অনলাইন।

অন্যদিকে দরপতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো লিমিটেড, রিজেন্ট টেক্সটাইলস, টুং হাই নিটিং অ্যান্ড ডাইং, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ এবং সাইফ পাওয়ারটেক।

ক্যাটাগরি-ভিত্তিক লেনদেন বিশ্লেষণে দেখা যায়, ‘এ’ ক্যাটাগরির ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৫টির শেয়ারদর বেড়েছে, ১৪৩টির কমেছে এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫টির দর বেড়েছে, ৫৮টির কমেছে এবং ২টির দর অপরিবর্তিত ছিল।

‘জেড’ ক্যাটাগরির ১২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টির দর বৃদ্ধি পেলেও ৯৭টির দর কমেছে। এ ক্যাটাগরির ১২টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত ছিল। এদিন ‘এন’ ক্যাটাগরিতে কোনো প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়নি।

অন্যদিকে মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৪টি ফান্ডের মধ্যে ৩টির দর বেড়েছে, ২৩টির কমেছে এবং ৮টির দর অপরিবর্তিত রয়েছে।

কর্পোরেট বন্ড খাতে লেনদেন হওয়া ৪টি বন্ডের মধ্যে ১টির দর বেড়েছে এবং ৩টির দর কমেছে। সরকারি সিকিউরিটিজ (জি-সেক) খাতে লেনদেন হওয়া ৬টি ইস্যুর মধ্যে ৫টির দর বেড়েছে এবং একটির দর কমেছে।