শিরোনাম

ঢাকা, ১৮ জুন, ২০২৬ (বাসস) : সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির ৪৩ কোটি ৮৩ লাখ ২৮ হাজার ৩১৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৯৭ কোটি ২১ লাখ ১৫ হাজার ২৬৭ টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩৯ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬১ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩০ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৩ দশমিক ১২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১৪ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫০ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৬টির শেয়ারদর বেড়েছে, ১৮৫টির কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইপিডিসি, রবি আজিয়াটা, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ফিড, বিডি থাই, ব্র্যাক ব্যাংক, বিডি থাই ফুড এবং এপেক্স স্পিনিং।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো- ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এপেক্স স্পিনিং, আইএফআইসি ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, ক্রাউন সিমেন্ট, এবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড এবং এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড-১।
অন্যদিকে দর পতনের শীর্ষে ১০ কোম্পানি হলো- শ্যামপুর সুগার, বেক্সিমকো লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল, পিপলস লিজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, বিডি থাই ফুড, আজিজ পাইপস, মেঘনা পেট, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং নিউলাইন।