শিরোনাম

ঢাকা, ২ জুন, ২০২৬ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (মঙ্গলবার) সূচকের ঊর্ধ্বগতির পাশাপাশি ১ হাজার ৮০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ মোট ৩৯৩টি কোম্পানির ৩৭ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৩৮৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ ৮ হাজার ৮২৪ টাকা।
দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৩৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০৬ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৯ দশমিক ৮০ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩০টির শেয়ারদর বেড়েছে, ১১৬টির কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি ছিল যমুনা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, অগ্নি সিস্টেমস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিডি থাই ফুড, নাভানা ফার্মাসিউটিক্যালস, বিবিএস কেবলস এবং তৌফিকা ফুডস।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, লিগ্যাসি ফুটওয়্যার, লংকাবাংলা ফাইন্যান্স, দেশ গার্মেন্টস, নাভানা ফার্মাসিউটিক্যালস, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং এমএল ডাইং।
অন্যদিকে দরপতনের শীর্ষ ১০ কোম্পানি হলো বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, লিব্রা ইনফিউশনস, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, হামিদ ফেব্রিক্স, জেনারেশন নেক্সট, প্রাইম ফাইন্যান্স ও অ্যাকটিভ ফাইন।