বাসস
  ২১ মে ২০২৬, ১৮:৩৩

ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি, লেনদেন ৮৬৭ কোটি টাকা

ঢাকা, ২১ মে, ২০২৬ (বাসস): সপ্তাহের পঞ্চম কার্যদিবস আজ বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইতে আজ মোট ৩৭৫টি কোম্পানির ২৭ কোটি ৪৫ লাখ ৬৪ হাজার ১৭৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬৭ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ৮৬৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪১ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৬৪ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২০ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৫ দশমিক ৩৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৭ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৩টির শেয়ারের দাম বেড়েছে, ৯৩টির কমেছে এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো আরডি ফুড, এশিয়াটিক ল্যাব, মীর আখতার, বিডি থাই ফুড, বারাকা পতেঙ্গা পাওয়ার, টেকনোড্রাগ, কেডিএস অ্যাকসেসরিজ, সানলাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল এবং একমি পেস্টিসাইডস।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলোনাহি অ্যালুমিনিয়াম, বারাকা পতেঙ্গা পাওয়ার, মীর আখতার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, কেডিএস অ্যাকসেসরিজ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।

অন্যদিকে দরপতনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো এপেক্স স্পিনিং, ফিনিক্স ফাইন্যান্স, এমটিবি, দেশ গার্মেন্টস, ড্যাফোডিল কম্পিউটার্স, এপেক্স ট্যানারি, গ্লোবাল হেভি কেমিক্যালস, তুং হাই নিটিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং অ্যাপোলো ইস্পাত।