বাসস
  ২০ মে ২০২৬, ২০:৪৪

মে মাসের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ ডলার 

ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস) : চলতি মে মাসের ১৯ দিনে প্রবাসীরা দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার  রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮২ দশমিক ৪ শতাংশ বেশি। 

২০২৫ সালের মে মাসের ১ থেকে ১৯ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। 

আজ বুধবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

চলতি মে মাসের ১৯ তারিখে একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।  

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ৬৩৩ কোটি মার্কিন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৮ দশমিক ৫ শতাংশ।