বাসস
  ১৯ মে ২০২৬, ২৩:৩৫

সূচকের ঊর্ধ্বগতিতে ডিএসইতে লেনদেন ৬৭৫ কোটি টাকা ছাড়িয়েছে

ঢাকা, ১৯ মে, ২০২৬ (বাসস) : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন হয়েছে।

ডিএসইতে আজ মোট ৩৯৩টি কোম্পানির ২২ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ১৬২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৭৫ কোটি ৭৩ লাখ ৪১ হাজার ৪১২ টাকা।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৮ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১১ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭০ দশমিক ১৯ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৬ দশমিক ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির শেয়ারদর।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- এশিয়াটিক ল্যাব, আরডি ফুড, এনসিসি ব্যাংক, টেকনোড্রাগ, তৌফিকা ফুড, মুন্নু সিরামিকস, নাভানা ফার্মা, ডমিনেজ স্টিল, ভিএফএস থ্রেড ডাইং এবং শাইনপুকুর সিরামিকস।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- আরডি ফুড, ভিএফএস থ্রেড ডাইং, এশিয়াটিক ল্যাব, প্রভাতী ইন্স্যুরেন্স, টেকনোড্রাগ, ইসলামী ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ড-১ স্কিম-১, নাহি অ্যালুমিনিয়াম এবং সামিট অ্যালায়েন্স পোর্ট।

অন্যদিকে দরপতনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- ঢাকা ব্যাংক, সিএনএ টেক্সটাইল, ফার্স্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ইন্ট্রাকো লিজিং, পিপলস লিজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মোজাফফর হোসেন স্পিনিং, এসএস স্টিল এবং ফার কেমিক্যাল।