বাসস
  ১৭ মে ২০২৬, ১৯:৪৩

ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৮৬৮ কোটি টাকা

ঢাকা, ১৭ মে ২০২৬ (বাসস): দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। 

ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট ৩৯২টি কোম্পানির ২৯ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার ৬৮৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬৮ কোটি ২৩ লাখ ১৯ হাজার ৮১১ টাকা।

দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৯ দশমিক ০৪ পয়েন্ট কমে ৫ হাজার ২২৬ দশমিক ১৮ পয়েন্টে নেমে আসে। এছাড়া, ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৭০ দশমিক ৫৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১ হাজার ৬২ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।

লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-এনসিসি ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, এশিয়াটিক ল্যাব, টেকনো ড্রাগ, আরডি ফুড, এপেক্স স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, মীর আখতার ও শাইনপুকুর সিরামিকস।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- আইসিবি, ন্যাশনাল ফিডস, টেকনো ড্রাগ, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, ইস্টার্ন লুব্রিক্যান্টস, ন্যাশনাল হাউজিং, সিলভা ফার্মা, বেঙ্গল উইন্ডসর এবং পেনিনসুলা চিটাগাং।

অন্যদিকে, দর পতনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- এপেক্স স্পিনিং, এপেক্স ট্যানারি, জিএসপি ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ইন্ট্রাকো লিজিং, পিপলস লিজিং, কুইন সাউথ টেক্সটাইল, মেঘনা সিমেন্ট এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।