বাসস
  ১৪ মে ২০২৬, ২০:১৩

মুদ্রাবাজার থেকে ৪ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে আজ ১২২ টাকা ৭৫ পয়সা দরে ৪ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি মে মাসে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ২১ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে। 

এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক এ পর্যন্ত মোট ৫৮৮ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে।