শিরোনাম

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ লাখ ৪৪ হাজার ৫৭৭টি ট্রেডের মাধ্যমে মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের ৩৪ কোটি ৪৫ লাখ ৯৪ হাজার ৯৬৬টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর।
লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯৭ কোটি ৩০ লাখ ২ হাজার ৯৬ টাকা। সূচকের মিশ্র প্রবণতা লক্ষ করা গেছে।
দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৫ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করে। তবে ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৯৮১ দশমিক ৬৭ পয়েন্টে। অন্যদিকে ডিএসই শরিয়াহ সূচক ০ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ দশমিক ১২ পয়েন্টে পৌঁছেছে।
লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- এনসিসি ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, ডমিনেজ স্টিল, মেঘনা ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড ডাইং, এশিয়াটিক ল্যাব, মুন্নু সিরামিকস, আরডি ফুড, বিবিএস কেবলস এবং তৌফিকা ফুড।
দর বৃদ্ধির শীর্ষে থাক ১০টি কোম্পানি হলো- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, আইসিবি, রূপালী ইন্স্যুরেন্স, এমএল ডাইং, শাইনপুকুর সিরামিকস, ভিএফএস থ্রেড ডাইং, সোনারবাংলা ইন্স্যুরেন্স, আমান ফিড, ফার্মা এইড এবং ইভিন্স টেক্সটাইল।
অন্যদিকে দর পতনের শীর্ষ ১০টি কোম্পানি হলো- ইন্ট্রাকো লিজিং, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, পিপলস লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, মুন্নু সিরামিকস এবং নর্দার্ন জুট।
এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ‘এ’ ক্যাটাগরির ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির দর বেড়েছে, ৮২টির কমেছে এবং ২৪টির দর অপরিবর্তিত ছিল।
‘বি’ ক্যাটাগরির ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টির দর বেড়েছে, ২৬টির কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত রয়েছে। ‘এন’ ক্যাটাগরির একমাত্র কোম্পানিটির দর কমেছে।
অন্যদিকে ‘জেড’ ক্যাটাগরির ১২০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬২টির দর বেড়েছে, ৩৫টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত ছিল।
মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৪টি ফান্ডের মধ্যে ১৩টির দর বেড়েছে, ৬টির কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত রয়েছে।
করপোরেট বন্ড খাতে লেনদেন হওয়া ৪টির মধ্যে ২টির দর বেড়েছে, ১টির কমেছে এবং ১টির দর অপরিবর্তিত ছিল। এদিকে সরকারি সিকিউরিটিজ (জি-সেক) খাতে লেনদেন হওয়া ৫টি ইস্যুর সবগুলোর দর কমেছে।