বাসস
  ১৩ মে ২০২৬, ১৭:৩২

বৈদেশিক মুদ্রাবাজার থেকে ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

ঢাকা, ১৩ মে, ২০২৬(বাসস): বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আজ বুধবার ২টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি ডলারের কাট-অফ দর নির্ধারণ করা হয় ১২২ টাকা ৭৫ পয়সা। এর ফলে চলতি মে মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি মার্কিন ডলারে। আর ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ পৌঁছেছে ৫৮৪ কোটি ৩৫ লাখ মার্কিন ডলারে।