বাসস
  ১৩ মে ২০২৬, ১৭:১৯

ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন ৮৫৬ কোটি টাকা 

ঢাকা, ১৩ মে, ২০২৬(বাসস): সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। আজ ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির ২৮ কোটি ৮৩ লাখ ৬১ হাজার ৫৩৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিনের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫৬ কোটি ৯ লাখ ৭৭ হাজার টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৩ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৩ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯০ দশমিক ৭২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির শেয়ারদর।

লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ডমিনেজ স্টিল, আরডি ফুড, মুন্নু সিরামিক, তৌফিকা ফুড, নাভানা ফার্মা, এনসিসি ব্যাংক, মেঘনা ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাব, একমি পেস্টিসাইডস এবং ভিএফএস থ্রেড ডাইং।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ভিএফএস থ্রেড ডাইং, অ্যাপেক্স ট্যানারি, আরডি ফুড, সিকদার ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, অগ্রণী ইন্স্যুরেন্স এবং মেঘনা ইন্স্যুরেন্স।

অন্যদিকে দরপতনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ফার্স্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, জিএসপি ফাইন্যান্স, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইবিবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এলআর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।