শিরোনাম

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) : চলতি অর্থবছরের মে মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৪১.৭ শতাংশ বেড়ে ১ হাজার ২৮০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৯০৪ মিলিয়ন মার্কিন ডলার।
আজ বাংলাদেশ ব্যাংক সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানান, বৈদেশিক আয়ে ধারাবাহিক স্থিতিশীলতা এবং আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধির ফলে রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মে পর্যন্ত প্রবাসীরা দেশে ৩০ হাজার ৬১৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৫ হাজার ৪৪১ মিলিয়ন মার্কিন ডলার।
বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ভূমিকা রাখবে এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।