বাসস
  ১১ মে ২০২৬, ২১:১৮

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস): বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক আজ একটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা রেটে ক্রয় করা হয়েছে। এ নিয়ে, চলতি মে মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯৮ বিলিয়ন মার্কিন ডলার।