বাসস
  ১১ মে ২০২৬, ১৮:৩০

অর্থনীতি সমিতি ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত 

ছবি কোলাজ : বাসস

ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ অর্থনীতি সমিতি ও দি ইবনে সিনা ট্রাস্টের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

এর আওতায় সমিতির ৪ হাজারের বেশি সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও তাদের ওপর নির্ভরশীল মা-বাবা, স্ত্রী ও সন্তানরা ইবনে সিনার বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ করপোরেট ছাড় ও অগ্রাধিকার সুবিধা পাবেন।

আজ রাজধানীর মালিবাগে ইবনে সিনা ট্রাস্টের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ এবং দি ইবনে সিনা ট্রাস্টের সহ-মহাব্যবস্থাপক ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নিয়াজ মাখদুম শিবলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যসচিব ও মাইক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, সদস্য দপ্তর মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল ও সদস্য এস এম রাশিদুল ইসলাম।

এ ছাড়া দি ইবনে সিনা ট্রাস্টের করপোরেট কর্মকর্তা হাসনুর রহমান খান, মালিবাগ শাখার ব্যবস্থাপক (প্রশাসন) কাজী মো. মহিউদ্দিন কাইয়ুম ও জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মোহাম্মদ মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্যরা সদস্য পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে ইবনে সিনা ট্রাস্টের সব শাখা থেকে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।