শিরোনাম

ঢাকা, ৭ মে, ২০২৬ (বাসস): দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।
আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত চলতি বছরের সিসিজিপি’র ২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
কর্মকর্তারা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে মোট ২৮২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
এ ক্রয়ের জন্য সুপারিশকৃত সরবরাহকারী প্রতিষ্ঠান হলো ইন্দোনেশিয়ার জাকার্তা ভিত্তিক পিটি ট্রিনিটি কাহিয়া এনার্জি। ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠানটি ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন থেকে সয়াবিন তেল সংগ্রহ করবে।