শিরোনাম

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : সরকারি সিকিউরিটিজে প্রাইমারি ডিলার হিসেবে ব্র্যাক ব্যাংক পিএলসি ও পূবালী ব্যাংককে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) কর্তৃক জারি করা এক সার্কুলার লেটারে এ তথ্য জানানো হয়।
মে মাসের প্রথম কার্যদিবস থেকে পরবর্তী তিন বছরের জন্য ব্যাংক দুটি সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে দায়িত্ব পালন করবে।
সার্কুলারে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২০২৬ সালের ২৯ এপ্রিল দুটি পৃথক স্মারকের আলোকে ‘সরকারি সিকিউরিটিজে প্রাইমারি ডিলারদের তালিকাভুক্তি ও কার্যক্রম পরিচালনা নির্দেশিকা, ২০২৫ (সংশোধিত)’ অনুসরণ সাপেক্ষে ব্র্যাক ব্যাংক পিএলসি ও পূবালী ব্যাংক পিএলসিকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বিষয়টি অবগতির জন্য, সার্কুলারে সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের প্রেরিত স্মারক সংযুক্ত করা হয়।