বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ১৮:৫৭

ডিএসইতে আজ লেনদেন ৮৬৪ কোটি টাকা, অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ  মোট ২ লাখ ১৮ হাজার ৬৮৯টি লেনদেনের মাধ্যমে ৩৮৯টি কোম্পানির ৩০ কোটি ১২ লাখ ১৬ হাজার ৯৫৭টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। 

এর বাজারমূল্য দাঁড়িয়েছে ৮৬৪ কোটি ২ লাখ ৬৬ হাজার ৯৩ টাকা। 

আজ লেনদেনে দরপতনের প্রাধান্য দেখা গেছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ২২০টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টির শেয়ার দর।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৩০ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,২৮৬ দশমিক ৮৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ২৮ পয়েন্ট কমে ২,০১৭ দশমিক ০১ পয়েন্টে এবং শরিয়াহ সূচক (ডিএসইএস) ২ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১,০৫২ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো: সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক, ডমিনেজ স্টিল, খান ব্রাদার্স পিপি, মির আখতার, উত্তরা ব্যাংক, বিডি পেইন্টস, এশিয়াটিক ল্যাব ও বিডি থাই ফুড।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো: প্রিমিয়ার সিমেন্ট, মির আখতার, বিডি পেইন্টস, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড-১, স্কিম-১, বিএসআরএম স্টিল, ডমিনেজ স্টিল, বিডি অটোকারস, বেঙ্গল উইন্ডসর, লিগ্যাসি ফুটওয়্যার ও এডিএন টেলিকম।

অন্যদিকে দরপতনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো: ডেসকো, এপেক্স স্পিনিং, এপেক্স ট্যানারি, এসিবি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, বিআইএফসি ও আইএফআইসি ফাইন্যান্স।

এদিকে ক্যাটাগরি ভিত্তিতে দেখা যায় ডিএসইএ আজ  ‘এ’ ক্যাটাগরির ২০০টি ইস্যুর মধ্যে ৫২টির দর বেড়েছে, ১২০টির কমেছে ও ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।

‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৭৮টি ইস্যুর মধ্যে ২৮টির দর বেড়েছে, ৪৭টির কমেছে ও ৩টির দর অপরিবর্তিত রয়েছে। 

‘জেড’ ক্যাটাগরিতে ১১০টি ইস্যুর মধ্যে ৩৩টির দর বেড়েছে, ৫৩টির কমেছে ও ২৪টির দর অপরিবর্তিত রয়েছে। 
‘এন’ ক্যাটাগরিতে মাত্র একটি ইস্যুর লেনদেন হয়েছে, যার দর অপরিবর্তিত ছিল।

এদিকে, মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৪টি ইস্যুর মধ্যে ৪টির দর বেড়েছে, ৬টির কমেছে ও ২৪টির দর অপরিবর্তিত রয়েছে। 

করপোরেট বন্ড খাতে ২টি ইস্যুর মধ্যে ১টির দর কমেছে ও ১টির অপরিবর্তিত রয়েছে। এছাড়া সরকারি সিকিউরিটিজ খাতে (জি-সেক) লেনদেন হওয়া ২টি ইস্যুর উভয়ের দরই কমেছে।

ডিএসইতে আজ দিন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ১১৮ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ৮৬ টাকা। 

এর মধ্যে ইকুইটি খাতে ৩ লাখ ৩৭ হাজার ৮৬৩ কোটি ৩০ লাখ ৪১ হাজার ৩৫৪ টাকা, মিউচ্যুয়াল ফান্ডে ২ হাজার ৫৪৩ কোটি ৬৯ লাখ ১ হাজার ৯৮৬ টাকা এবং ঋণ সিকিউরিটিজ খাতে ৩ লাখ ৪৪ হাজার ৭১১ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার ৭৪৫ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।