বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৭:৩৭

ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি, লেনদেন ৮৮৭ কোটি টাকা

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৮৭ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ২৩ টাকা।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে মোট ২ লাখ ২১ হাজার ৭০৩টি  ট্রেডের মাধ্যমে ৩৯৭টি সিকিউরিটিজের মোট ৩০ কোটি ৭৯ লাখ ৪৮ হাজার ৭৭১টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ারদর।

বাজারে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৭ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০ দশমিক ২৮ পয়েন্টে। 

এছাড়া শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ১ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫ দশমিক ৪৬ পয়েন্টে উন্নীত হয়েছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, তৌফিক ফুডস, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, ডমিনেজ স্টিল, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়াটিক ল্যাবস ও সাইহাম কটন।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- ইউনাইটেড ফাইন্যান্স, বিডি থাই ফুড, স্কয়ার নিটিং, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড-১, স্কিম-১, প্রাইম ব্যাংক আইসিবি মিউচুয়াল ফান্ড, মীর আখতার, রানার অটো, সাইহাম কটন, মার্কেন্টাইল ব্যাংক ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স।

অন্যদিকে দর পতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- বিআইএফসি, আইএসএন, প্রাইম ব্যাংক, আলহাজ টেক্সটাইল, সাইফ পাওয়ার, ব্যাংক এশিয়া, ফার্স্ট ফাইন্যান্স, এসএবি ব্যাংক, জেমিনি সি ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স।

এদিকে ক্যাটাগরি অনুযায়ী দেখা যায়, ‘এ’ ক্যাটাগরির ২০৯টি কোম্পানির মধ্যে ৮৮টির দর বেড়েছে, ৯৯টির কমেছে এবং ২২টি অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৮১টি কোম্পানির মধ্যে ৪৪টির দর বেড়েছে, ৩২টির কমেছে এবং পাঁচটি অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ ক্যাটাগরির ১০৭টি কোম্পানির মধ্যে ৪৭টির দর বেড়েছে, ৩৬টির কমেছে এবং ২৪টি অপরিবর্তিত রয়েছে। ‘এন’ ক্যাটাগরিতে আজ কোনো লেনদেন হয়নি।

মিউচুয়াল ফান্ডের ৩৪টি ইউনিটের মধ্যে ১৪টির দর বেড়েছে, চারটির কমেছে এবং ১৬টি অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ডের চারটির মধ্যে তিনটির দর বেড়েছে এবং একটির কমেছে। সরকারি সিকিউরিটিজের সাতটির মধ্যে সবগুলোর দর কমেছে।

দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৭৬৯ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৪৭২ টাকা। এর মধ্যে ইকুইটি সিকিউরিটিজে ৩ লাখ ৩৯ হাজার ৯৫৮ কোটি ১৭ লাখ ৫৫ হাজার ১৮৭ টাকা, মিউচুয়াল ফান্ডে ২ হাজার ৫৩৯ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৪৫ টাকা এবং ঋণ সিকিউরিটিজে ৩ লাখ ৪৪ হাজার ২৭১ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ২৩৯ টাকা।