শিরোনাম

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এ দিন লেনদেনের পরিমাণও ছিল উল্লেখযোগ্য।
ডিএসই সূত্রে জানা যায়, আজ মোট ২ লাখ ৫৩ হাজার ৬৯৮টি ট্রেডের মাধ্যমে ৩৯১টি কোম্পানির মোট ৩১ কোটি ২০ লাখ ৩৬ হাজার ৪১৯টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৯৮২ কোটি ৪২ লাখ ৪ হাজার ৯৩৬ টাকা।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৭২টির ও অপরিবর্তিত রয়েছে ৬২টির শেয়ার।
ডিএসইএক্স সূচক আগের কার্যদিবসের তুলনায় ১৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩১৬ দশমিক ১৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ৩৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২০২৬ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করছে। তবে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ১ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৬৫ দশমিক ২ পয়েন্টে।
ডিএসইতে আজ লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল— ডমিনেজ স্টিল, সিটি ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স, তৌফিকা ফুডস, এশিয়াটিক ল্যাব, সামিট অ্যালায়েন্স পোর্ট, খান ব্রাদার্স পিপি, একমি পেস্টিসাইড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও আনোয়ার গ্যালভানাইজিং।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল— এপেক্স ট্যানারি, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, এপেক্স স্পিনিং ও বেঙ্গল ইন্ডাস্ট্রিজ।
অন্যদিকে দর পতনের তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল— ইন্ট্রাকো লিমিটেড, পিপলস লিজিং, রিজেন্ট টেক্সটাইলস, বিডি ফাইন্যান্স, ফ্যামিলিটেক্স, রূপালী ব্যাংক, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, বিডি অটোকার্স, এসিআই ফরমুলেশনস ও বঙ্গজ লিমিটেড।
এ ছাড়া ক্যাটাগরি ভিত্তিক হিসাবে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২০৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির।
‘বি’ ক্যাটাগরিতে ৮১টির মধ্যে ৩৩টির দর বেড়েছে, ৩৮টির কমেছে ও ১০টি অপরিবর্তিত রয়েছে।
‘জেড’ ক্যাটাগরিতে দর পতনের প্রবণতা বেশি দেখা গেছে।
এ ক্যাটাগরির ১০৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৫৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টির। তবে ‘এন’ ক্যাটাগরিতে আজ কোনো লেনদেন হয়নি।
মিউচুয়াল ফান্ড খাতে ৩৪টি ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৭টির ও অপরিবর্তিত রয়েছে ১৭টির। করপোরেট বন্ডের ২টির মধ্যে ১টির দর বেড়েছে ও ১টির কমেছে।
এ ছাড়া সরকারি সিকিউরিটিজ (জি-সেক) খাতে ২টিরই দর কমেছে।