বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৮:১৭

পুঁজিবাজার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসই’র বৈঠক

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে বৈঠক করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তারা।  ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে বৈঠক করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তারা।  

আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই’র কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ডিএসই’র চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের পুঁজিবাজারের ইকোসিস্টেম, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, ঢাকা স্টক এক্সচেঞ্জের ভূমিকা এবং সামগ্রিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ডিএসই’র ভবিষ্যৎ পরিকল্পনা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে আসে।

বৈঠকে পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার এবং বাজারের গভীরতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।