শিরোনাম

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ৭ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২৯ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮২৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৬৩৬ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ২৭ হাজার ৩২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২২ হাজার ৪২১ মিলিয়ন মার্কিন ডলার।