শিরোনাম

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): স্প্যানিশ ফুটবল লিগের ২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনার অধিনায়ক নির্বাচিত হয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহা।
প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ইতিহাসে প্রথমবার বার্সার অধিনায়ক হলেন ২৯ বছর বয়সি রাফিনহা।
রাফিনহার সাথে বার্সেলোনার নেতৃত্বের তালিকায় আছেন পেদ্রি, এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিনে ইয়ামাল।
রাফিনহাকে অধিনায়ক এবং পেদ্রিকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেন কোচ হান্সি ফ্লিক।
তবে দলের অন্য খেলোয়াড়দের ভোটে অধিনায়ক তালিকায় নাম ওঠে এরিক গার্সিয়া, ডি ইয়ং ও ইয়ামালের।
দলের অধিনায়ক নির্বাচন নিয়ে কোচ ফ্লিক বলেন, ‘আমার কাছে দুজন অধিনায়ক থাকাটা গুরুত্বপূর্ণ ছিল।
দুজনকেই আমিই বেছে নিয়েছিলাম। বাকি খেলোয়াড়দের নাম দল থেকে ঠিক করা হয়।’
তিনি আরও বলেন, ‘আমার তালিকার প্রথমে রাফিনহা, দ্বিতীয় পেদ্রি ছিল। এরপর গার্সিয়া, ডি ইয়ং ও ইয়ামাল।’
ডাচ ক্লাব আয়াক্সে ধারে চলে যাওয়ায় মার্ক-আন্দ্রে টার স্টেগানের স্থলাভিষিক্ত হন রাফিনহা।