শিরোনাম

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ (বাসস) : দুই পেসার মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলির বোলিং নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন নিজেদের করে রেখেছে সফরকারী পাকিস্তান ক্রিকেট দল।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৯ উইকেটে ২৪৮ রান করেছে ইংল্যান্ড। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে প্রথম দিন ৫৬ ওভার খেলা হয়েছে। বল হাতে পাকিস্তানের আব্বাস ৪টি ও আলি ৩ উইকেট নেন।
লর্ডসে টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আব্বাসের বোলিং তোপে ৩৬ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। দুই ওপেনার বেন ডাকেট ১৭ ও এমিলো গে ৮ এবং অধিনায়ক জো রুট ৪ রান করে আব্বাসের শিকার হন।
চতুর্থ উইকেটে হ্যারি ব্রুকের সাথে ৪১ এবং পঞ্চম উইকেটে ড্যান লরেন্সকে নিয়ে ৪৩ রান যোগ করে শুরুর ধাক্কা সামাল দেন তিন নম্বরে নামা জর্ডান কক্স। ব্রুক ১৫ রানে আলির শিকার হন। ব্যক্তিগত ১৭ রানে রান আউটের ফাঁদে পড়েন লরেন্স। এতে ১২০ রানে পঞ্চম উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে ইংল্যান্ড।
ষষ্ঠ উইকেটে জেমি স্মিথকে নিয়ে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন কক্স। ৬৭ রান যোগ হওয়ার পর এই জুটি বিচ্ছিন্ন করেন পাকিস্তানের আরেক পেসার খুররাম শাহজাদ। ৭টি চারে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে ৫৫ রানে থামেন কক্স।
দলীয় ১৮৭ রানে কক্স ফেরার পর গ্যাস অ্যাটকিনসনের সাথে ৩৫ রান যোগ করে ইংল্যান্ডের রান ২শ পার করেন স্মিথ। টেস্টে নবম হাফ-সেঞ্চুরি পূর্ণ করে আলির বলে বোল্ড হন ১০ চারে ৬১ রান করা স্মিথ।
সপ্তম ব্যাটার হিসেবে দলীয় ২২২ রানে স্মিথ ফেরার পর আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। ওলি রবিনসনকে শূন্যতে আলি এবং জোফরা আর্চারকে ১৪ রানে শিকার করেন আব্বাস।
দিন শেষে অ্যাটকিনসন ৩৪ ও জশ টাং ১ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের আব্বাস ৫৬ রানে ৪টি এবং আলি ৬৭ রানে ৩টি উইকেট নেন।