শিরোনাম

ঢাকা, ২৮ জুন ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম সেশনে ২৫ ওভারে ২ উইকেটে ৭৬ রান করেছে সফরকারী বাংলাদেশ।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৭ বলে ২ রান করে থামেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টায় ৩০ রান যোগ করেন আরেক ওপেনার সাদমান ইসলাম ও মোমিনুল হক। ৩টি চারে ২০ রান তুলে বিদায় নেন সাদমান।
এরপর ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মধ্যাহ্ন বিরতিতে যান মোমিনুল ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মোমিনুল ৯টি চারে ৪১ এবং শান্ত ৯ রানে অপরাজিত আছেন।
জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ও নিউম্যান ন্যামহুরি ১টি করে উইকেট নেন।